মুম্বই:সেফ-করিনার বিয়ে নিয়ে না না খবর রোজই শিরোনামে আসছে।কখনও শোনা যাচ্ছিল সেফ-করিনা সাত পাকের বন্ধনে বাঁধা পড়বেন 'এজেন্ট বিনোদ' ছবির মুক্তির পর।আবার কখনও শোনা যায় তাঁরা বিয়ে করছেন অক্টোবরের ১৬ কিংবা ১৭ তারিখে।মনিশ মলহোত্রা নাকি করিনার রিসেপশনের লাল শাড়ি ডিজাইন করেছেন।সম্প্রতি সেফ আলি খানের মা শর্মিলা ঠাকুর তাঁর ছেলের বিয়ের কার্ডও বলিউডের বিভিন্ন মহলে পাঠাতে শুরু করে দিয়েছেন বলে শোনা গিয়েছে।কিন্তু সমস্ত উত্সাহে জল ঢেলে, এবিষয় এখনও মুখে কুলুপই এঁটে রেখেছেন বেবো।সম্প্রতি এক অনুষ্ঠানে এবিষয় করিনাকে প্রশ্ন করা হলে তিনি জানান,তিনি নাকি মোটেই তাঁর বিয়ের বিষয়টা লুকিয়ে রাখছেন না।এখনও পর্যন্ত কোথায়, কখন, কিভাবে বিয়েটা হবে,সেবিষয় তাঁরা কোনও সিদ্ধান্ত নেননি।
বেবো এখন 'হিরোইনে'র প্রচার নিয়ে মারাত্মক ব্যস্ত।এরপর নভেম্বরের ৩০ তারিখ পর্দায় আসছে আমির খানের সঙ্গে অভিনীত করিনার ছবি 'তলাশ'।সেই ছবিতে করিনাকে একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।রনধীর - ববিতার ছোট কন্যাকে তাঁর বিয়ের বিষয় কোনও প্রশ্ন করা হলে,তিনি তাঁর ছবির কথাই বেশি আলোচনা করতে আগ্রহ দেখাছেন।তাঁকে আরও প্রশ্ন করা হয়, শর্মিলা মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করার পর ধর্ম পরিবর্তন করেছিলেন।করিনাও কি তাঁর হুবু শাশুড়ি মাকেই এখানে অনুসরণ করবেন।করিনার স্পষ্ট জবাব এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার।তাহলে কি 'তলাশ'ই হতে চলেছে অবিবাহিত করিনার শেষ ছবি।সেখানেও করিনার কাছ থেকে কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি।









