বইয়ের পাতা থেকে এ বার সেলুলয়েডে প্রাণ পেতে চলেছে সমরেশ মজুমদারের ‘অর্জুন’৷ বিখ্যাত উপন্যাস সীতাহরণ রহস্য-কে কেন্দ্র করে চিত্রনাট্য তৈরি৷ ছোট-বড় সকলের কাছেই এই অর্জুন অত্যন্ত প্রিয়৷ সেই চরিত্রকে সেলুলয়েডে প্রাণ দেওয়ার কাজটা তাই ভীষণই চ্যালেঞ্জিং৷

অর্জুনের চরিত্রে এই ছবিতে দেখা যাবে নবাগত ওম-কে৷ অমল সোমের ভূমিকায় অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, মিস্টার রায়ের ভূমিকায় দীপঙ্কর দে, বিষ্ণুবাবুর ভূমিকায় মনোজ মিত্র ও নীলমের চরিত্রে দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়কে৷ এছাড়া সীতা ও পিটার এর চরিত্রে দেখা যাবে রায়া ও রাজকে৷
অর্জুনকে সেলুলয়েডে আবিষ্কারের জন্য অর্জুনের ভক্তদের এখন শুধুই ক্ষণিকের অপেক্ষা।