মুম্বই: অবশেষে জানা গেল শাহরুখ খান অভিনীত নতুন ছবির নাম৷ যশ চোপড়া পরিচালিত ছবি ‘যব তক হ্যায় জান’৷ ছবিতে কিং খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মাকে৷'রব নে বনেদি জোরি'র পর ফের আবার একসাথে এই ছবিতে দেকা যাবে এসআরকে - অনুষ্কাকে। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান৷ 'বীর-জারা' এবং 'ম্যায় হু না'-র পর ফের  একবার সেনা অফিসারের সাজে পর্দায় দেখা যাবে শাহরুখকে৷ তবে ছবিটি দেখার জন্য বাদশার ভক্তদের অপেক্ষা করতেই হবে দীপাবলি পর্যন্ত৷ফের একবার পর্দায় দেখা যাবে প্রেমিক শাহরুখ খানকে রাজ হিসেবে৷
‘যব তক হ্যায় জানের’  শ্যুটিং শুরু হয়েছে অনেক আগেই৷ প্রথমে লন্ডন, তারপর শ্যুটিং হয়েছে কাশ্মীরে৷ কিন্তু, এতদিন জানা যায়নি ছবির নাম৷ সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার যশরাজ ব্যানারের তরফে প্রকাশ্যে আনা হয় এই ছবির নাম৷ আগের ছবিতে যান্ত্রিক ভিলেনের সঙ্গে লড়াইয়ের পর এবার সীমান্তে শত্রু-বধ করতে দেখা যাবে আর্মি অফিসার শাহরুখকে৷
এই ছবির সৌজন্যেই প্রথমবার এক ফ্রেমে দেখা যাবে শাহরুখ-ক্যাটরিনাকে৷ স্বাভাবিকভাবেই কিং ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে৷ তবে দর্শককে অপেক্ষা করতেই হবে দীপাবলি পর্যন্ত৷