আফগানিস্তানকে পাকিস্তান বিরোধী করে তুলতে চাইছে ভারত. তাই প্রয়োজনে আইএসাইকে আরও সক্রিয় হতে হবে. নিতে হবে কড়া ব্যবস্থাও. এই হুমকি দিলেন পারভেজ মুশারফ. প্রাক্তন পাক প্রেসিডেন্টের দাবি, তিনি কোনওভাবেই ভারত বিদ্বেষী নন. কিন্তু ভারত যে ভাবে আফগানিস্তানকে পাকিস্তান বিরোধী করতে তুলতে চাইছে, তার মোকাবিলায় আইএসাইকে আরও সক্রিয় হতেই হবে.
প্রাক্তন পাক প্রেসিডেন্ট এও বলেছেন, স্বাধীনতার জন্মলগ্ন থেকেই আফগানিস্তান অত্যন্ত পাকিস্তান বিরোধী. কারণ সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে নয়াদিল্লির দারুণ সম্পর্ক ছিল. এটা আমাদের চলতে দেওয়া উচিত নয়.
মুশারফ আরও বলেন, আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি. আফগানিস্তান থেকে কূটনীতিক, গোয়েন্দা, নিরাপত্তাকর্মীরা গিয়ে ভারতে প্রশিক্ষণ নিচ্ছেন. প্রশিক্ষণ নিচ্ছেন আফগান সেনাবাহিনীর লোকজনও. তাছাড়া তিন গোয়েন্দাসংস্থা কেজিবি, র ও খাদ-এর পারস্পরিক সহযোগিতা চলছে সেই ১৯৫০ সাল থেকে.
আফগানিস্তান: হুমকি মুশারফের







