একসঙ্গে ন'টি সন্তান জন্ম দিতে চলেছেন মেক্সিকোর এক মহিলা। পরীক্ষার পর জানা গিয়েছে, মেক্সিকোর ওই মহিলার
গর্ভে বড় হচ্ছে ন'টি সন্তান। তার মধ্যে ছ'টি কন্যা ও তিনটি পুত্র-সন্তানের ভ্রূণের উপস্থিতি শনাক্ত করেছেন চিকিৎসকরা। একসঙ্গে ন'টি সন্তানের জন্ম দিতে চলা ওই মহিলার নাম কার্লা ভ্যানেসা পেরেজ। যদি ন'টি সুস্থ সন্তান প্রসব করেন কার্লা, তা হলে সবচেয়ে বেশি সন্তান জন্মদানের ক্ষেত্রে অন্যতম একটি রেকর্ড তৈরি করবেন ওই মহিলা।
সবচেয়ে বড় কথা হল কার্লা এখন দিব্য সুস্থ আছেন । দেশের উত্তরে সালতোলির এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার দেহে পরীক্ষা করার সময় চিকিৎসকরা একে একে ন'টি শিশুর ভ্রূণের উপস্থিতি দেখতে পান। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগামী ২০মে সন্তানদের জন্ম দিতে চলেছেন কার্লা।
এক মায়ের গর্ভে নয় সন্তান







