টেলিভিসনের রিমোট কন্ট্রোলের স্রষ্টা ইউগেন পল্লের জীবনাবসান৷ মঙ্গলবার আমেরিকার চিকাগোর একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ বয়স হয়েছিল ৯৬ বছর৷ বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷


 সৃষ্টিকর্তা চলে গেলেন৷ তবে চাক্ষুষ করে গেলেন নিজের সৃষ্টির কার্যকারিতা ও বিপুল জনপ্রিয়তাকে৷ ৯৬-তে থেমে গেলেন টিভি রিমোট কন্ট্রোলের স্রষ্টা ইউগেন পল্লে৷  দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন৷
টেলিভিশন আবিষ্কারের পর কেটে গিয়েছে আরও ৩০ টা বছর৷ ১৯৫৫ সালে ইউগেন পল্লের হাত ধরে এল ফ্ল্যাশম্যাটিক টিভি রিমোট৷ তাঁর এই আবিষ্কার বিপ্লব ঘটাল টেলিভিশনের ইতিহাসে৷ পরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের সৃষ্টিতে আধুনিকতাকে মিশিয়েছেন অনন্য নিপুনতায়৷
অসংখ্য চ্যানেলের মধ্যে সময়ে পছন্দের চ্যানেল খুঁজে বের করা হোক বা শব্দের ওপর নিয়ন্ত্রণ৷ রিমোটের স্থায়ী জায়গা হয়ে গেল ড্রইংরুমের অন্দরে৷
প্রথম দিকে, রিমোট কন্ট্রোল ছিল আভিজাত্যের পরিচায়ক৷ ধীরে ধীরে পল্লেরের এই সৃষ্টি সেই গণ্ডি এড়িয়ে ঢুকে পড়ল সর্বত্র৷ বর্ণময় কেরিয়ার৷ ব্যতিক্রমি ভাবনাকে কূর্ণিশ ও স্বীকৃতি জানিয়েছে বিশ্ব৷ বিভিন্ন সময় একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন পল্লে৷

Tags: