লন্ডন: লন্ডন বিগ বেনের সঙ্গে জুড়ছে রানি এলিজাবেথের নাম। এ বছরই ব্রিটিশ রাজবাড়ির এই সদস্য ক্ষমতায় থাকার ৬০তম বছর  পূর্ণ করলেন। সেজন্য তাঁকে শ্রদ্ধা, সম্মান জানাতেই ওয়েস্টমিনস্টারের ওই ঘড়ি টাওয়ারের নাম বদলে এলিজাবেথ টাওয়ার রাখা হয়েছে।

গত জুনেই ছিল হাউস অব কমনস কমিশন।এই নয়া নামকরণের সিদ্ধান্ত সেখানেই নেওয়া হয়। প্রস্তাবটা পেশ করেছিলেন বোর্নমাউথ ইস্টের এম পি টবিয়াস এলউড। ওই টাওয়ারের নীচে সরকারিভাবে এই নামকরণ অনুষ্ঠান হয়েছে। সেখানে হাউস অব কমনস স্পিকার জন বারকাও নতুন নামফলকের আনুষ্ঠানিক প্রকাশ করে বলেন,  এ এক বিশেষ ও হৃদয়ে শ্রদ্ধার আবেগ জাগানো মুহূর্ত।তিনি আরও বলেন,আজ এখানে যারা সমবেত হয়েছেন, তাঁদের নিশ্চয়ই দ্রুত মনে পড়বে যে এই বিশেষ বছরে রানিমা তিনবার পার্লামেন্টে এসেছেন।সব রকমের রাজনীতির মানুষ রানিকে যে কী গভীর মর্যাদা দেন, শ্রদ্ধার আসনে বসান, এই অনুষ্ঠান সেটাই দেখাল।