কাবুল: মঙ্গলবার আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কাবুলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের৷ নিহতদের ৯ জনই বিদেশি৷ গত দশদিনে আফগানিস্তানের রাজধানীতে এটি দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণ।আজ সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই নাশকতা ঘটায় এক মহিলা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাত্‍ একটি ভ্যানের সামনে বিস্ফোরণ ঘটায় একটি গাড়ি৷ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা৷ ভ্যানটিতে বিদেশি বিমানকর্মীরা ছিলেন৷ তাঁদের অনেকেরই মৃত্যু হয়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিল এক মহিলা আত্মঘাতী জঙ্গি৷ গাড়িতেই বিস্ফোরক রাখা ছিল৷ বিস্ফোরণের দায় স্বীকার করেছে হিজব-ই ইসলামি নামে এক জঙ্গি গোষ্ঠী৷ বিস্ফোরণের পর তাদের তরফে জানানো হয়, গত কয়েকদিন ধরে বিতর্কের ঝড় তোলা একটি মার্কিন ছবির প্রতিবাদে ফতিমা নামে এক মহিলা জঙ্গি এদিন হামলা চালিয়েছে৷ প্রসঙ্গতস বিতর্কিত ওই ছবির জেরে গত কয়েকদিন ধরে বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়৷ হামলার জেরে লিবিয়ায় মৃত্যু হয় মার্কিন রাষ্ট্রদূতেরও৷



Tags: