সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়েই লড়াই করছে আমেরিকা. বুধবার দিল্লি বিস্ফোরণের প্রতিক্রিয়ার এ কথা জানিয়েছে বারাক ওবামা প্রশাসন. বিস্ফোরণ-ষড়যন্ত্রীদের পাকড়াও করে সাজা দেওয়ার ব্যাপারে দিল্লিকে সাহায্যের প্রস্তাবও দিয়েছে ওয়াশিংটন. মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স পিটার বারলেই এক বিবৃতিতে এও বলেছেন, ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা. এই জঘন্য অপরাধীদের সাজা দিতে যে কোনও সাহায্যে আমরা প্রস্তুত.
আর তিনদিন বাদেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের দশম বর্ষপূর্তি. ওই মার্কিন কর্তা এও বলেন, সন্ত্রাসবাদ একটা অপরাধ. তার জন্য ক্ষতিগ্রস্ত আমরা সবাই. তবে আমাদের যৌথ লড়াই চলছে. দিল্লির বোমা বিস্ফোরণ সেটাই প্রমাণ করে দিচ্ছে. সব মার্কিন নাগরিকের তরফে আমি ভারত সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি. সমবেদনা জানাচ্ছি যাঁরা নয়াদিল্লির এই সকালের বিস্ফোরণে পরিজনদের হারিয়েছেন, তাঁদেরও.
পাশে আছি, বলছে আমেরিকা
Wednesday, 07 September 2011 20:07







