ফের দুঃসাহসিক ডাকাতি৷ এবার আজাদগড়ে৷ এই নিয়ে পরপর তিন বার একই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী৷
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ  টালিগঞ্জের আজাদগড়ে ৩/৬৭ নম্বর  বাড়িতে হানা দেয় একদল ডাকাত৷  চারতলার ওই ফ্ল্যাটটিতে তখন একাই ছিলেন গৃহকত্রী স্বাতী দাস৷ দুষ্কৃতীরা গৃহকত্রীর মুখ বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাঠ চালায় বলে অভিযোগ৷ গৃহকত্রীর দাবি, চাবি দিয়ে আলমারি খুলে লুঠ করে সোনার গয়না সহ নগদ ১৫হাজার টাকা৷


গৃহকর্তা শিবাংশু দাস বুধবারই ব্যঙ্ক থেকে তুলেছিলেন ১০ হাজার টাকা৷ দুষ্কৃতীরা সেই খবর পেয়েই হানা দিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷
পরপর চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্কে এলাকার মানুষ৷
ঘটনাস্থলে পৌছে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন ফিঙ্গারপ্রিন্ট ‍বিশেষজ্ঞরা৷ জিজ্ঞাসাবাদ করেন বাড়ির লোক ও স্থানীয় বাসিন্দাদের৷ যাদবপুর থানার পুলিশ এসে ওই ফ্ল্যাটের ছাদ থেকে উদ্ধার করেছে একটি খালি স্যুটকেস৷ স্যুটকেসটি ওই বাড়িরই বলে দাবি গৃহকত্রীর৷



Tags: