আলিমুদ্দিনের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন প্রাক্তন সাংসদ অনিল বসু৷দিন কয়েক আগে দুর্নীতি
এবং স্বজনপোষণের অভিযোগে অনিল বসুকে দল থেকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়।সাসপেন্ডের ঘটনায়, রীতিমত সাংবাদিক বৈঠক করে সিপিএম রাজ্য কমিটি তথা রাজ্য সম্পাদক বিমান বসুর
বিরুদ্ধে তোপ দেগেছেন আরামবাগের প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসু।এবিষয় অনিল বসুর বক্তব্য দল তাঁকে সাসপেন্ডের বিষয় কোনও স্পষ্ট কারণ দেখায়নি৷ অনিল বসুর অভিযোগ, সাসপেন্ডের বিষয় বিমান বসুকে বারবার
প্রশ্ন করলেও, কোনও উত্তর দেননি বিমানবাবু।
সাসপেন্ড হওয়ার পর প্রথমবারের জন্য শুক্রবার সকালে সস্ত্রীক বৈঠক করেন অনিল বসু।সেই সাংবাদিক বৈঠকেই দল থেকে তাঁকে সাসপেন্ডের বিষয় ক্ষোভ উগড়ে দেন অনিল বসু এবং তাঁর স্ত্রী সবিতা বসু।সবিতা বসু বলেছেন, অন্যায় না করেও অসম্মানিত হয়েছি৷বিমানবাবুর সঙ্গে বারংবার যোগাযোগ করতে চেয়েও কোনও উত্তর পায়নি সবিতা বসু। তিনি জানান, তাঁর স্বামী মানহানির মামলা না করলেও তিনি মানহানির মামলা করবেন
বিমান বসুর বিরুদ্ধে৷ তাঁর আশঙ্কা এরজন্যে তাঁকে খুনও করা হতে পারে৷তাঁকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়, এবিষয় তাঁর ইঙ্গিত কার দিকে? তিনি বলেন, যারা কুত্সা করছে তারাই তাঁকে
খুন করতে পারে৷ অনিল বসুকে পাশে নিয়েই সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী সবিতা বসু৷ সিপিএম-এর অবস্থা তলানিতে এসে ঠেকেছে৷ মানুষের ভাল করতে হলে পার্টিতে না থেকেও করা যায়৷ আমি সেই পরামর্শই ওনাকে দিয়েছি, বলেছেন অনিল বসুর স্ত্রী।







