সাইবার কাফে যাওয়ার কথা বলে জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সন্দীপন চক্রবর্তী৷ তার পর থেকেই তার খোঁজ মিলছে না। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় যাদবপুর নস্কর রোড এলাকায়৷ তবে এটা অপহরণের ঘটনা কি না, তা এখনও পরিষ্কার নয়। মুক্তিপণ চেয়ে বাড়িতে এখনও কোনও ফোন আসেনি বলে দাবি করেছে ছাত্রটির পরিবারও৷
শুক্রবার সন্ধা সাড়ে ছটা নাগাদ সাইবার কাফেতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় সন্দীপন৷ এর পর সন্ধা ৭টা নাগাদ তাঁর মায়ের ফোনে ফোন করে তাঁরই এক পুরোনো স্কুলের বন্ধু৷ সে জানায়, সন্দীপন বাঘাযতীন এলাকায় আছে৷ এর পর ওই ছাত্রের মা মোবাইলে ফোন করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। দেখা যায়, ফোনটি সুইচড অফ রয়েছে৷ এর পর থেকে আত্মীয় ও বন্ধুদের বাড়ি গিয়ে খোঁজ করলেও খবর পাওয়া যায়নি সন্দীপনের৷
তাঁর পরিবারের দাবি, যদি সন্দীপনকে অপহরণ করা হত, তাহলে মুক্তিপন চেয়ে কোনো ফোন আসত৷ কিন্তু এমন কোনও ফোন এখনও আসেনি৷ শনিবার রাতে সার্ভে পার্ক থানায় নিখোঁজ ডায়রি করেন ওই ছাত্রের পরিবার৷ ব্যবসায়িক শত্রুতার কারণ নাকি অন্য কোনও কারণে সন্দীপন নিখোঁজ হল, তা তদন্ত করে দেখছে পুলিশ৷
কাফেতে যাচ্ছি বলে নিখোঁজ ছাত্র







