মুম্বইঃমুম্বই ইন্ডিয়ানকে ৩২ রানে হারিয়ে আইপিএলের শেষ চারে জায়গা পাকা করে নিল কলকাতা নাইট রাইডার্স৷ দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ সুনীল নারায়ণ৷ একই সঙ্গে সর্বোচ্চ উইকেট সংগ্রহের জন্য পারপল ক্যাপও উঠল নারায়ণের মাথায়৷ এদিন ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই৷ প্রথমে ব্যাট করে ১৪০ রান তোলে নাইটরা৷ কিন্তু রান তাড়া করতে নেমে ফের নারায়ণ-ঘূর্ণির সামনে কার্যত নাস্তানাবুদ হয়ে যায়. মুম্বই৷ ৩ ওভার ১ বলে ১৫ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন নারায়ণ৷ ১৯ ওভার ১ বলে ১০৮ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস৷

Tags: