কলম্বো: কলম্বোয় টি-২০ বিশ্বকাপের অনুশীলন ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারল ভারত৷ প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৮৫ রান করেন ধোনিরা৷ সর্বোচ্চ ৭৫ রান করেন বিরাট কোহলি৷ রোহিত শর্মা করেন ৫৬৷ যুবরাজ ৪ রানে অপরাজিত থাকেন৷  কামরান আকমলের ৯২ রানের ওপর ভর করে ম্যাচ জেতে পাকিস্তান৷ চার উইকেট নেন অশ্বিন৷ বাকি বোলাররা আজ চূড়ান্ত ব্যর্থ৷  বিশ্বকাপের পর আজই প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান৷