দুর্গাপুরে গণধর্ষণকাণ্ডে পুলিশের জালে আরও দুই অভিযুক্ত৷ এই নিয়ে ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ৷ শনিবার রাতে সিটি সেন্টারের কাছে পিয়ালা এলাকা থেকে রাজু বাউড়ি ও পবন হালদার নামের দুই যুবককে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ৷ পুলিশের দাবি, ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ কোড়া-র সহযোগী এই রাজু বাউড়ি৷ রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়৷
দুর্গাপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার সুনীল যাদব এই গ্রেফতারের খবর জানিয়েছেন।


৯ সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার সময় দুর্গাপুর সিটি সেন্টারের কাছে এক মহিলাকে কয়েকজন যুবক ধর্ষণ করে বলে অভিযোগ৷ অভিযোগ, মারধর করা হয় তাঁর স্বামীকে৷ পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন ঘটনায় প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে৷
তদন্তে নেমে ঘটনায় ১৬ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে পুলিশ৷ পরের দিনই ১০ জনকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ৷ একদিন পর ধরা পড়ে মূল অভিযুক্ত রাজেশ কোড়া-সহ আরও একজন৷ ধৃতদের মধ্যে ১০ জনই দর্পণ নামে একটি প্রকাশনা সংস্থার ছাপাখানার কর্মী৷
বর্তমানে ১২ জনই জেল হেফাজতে রয়েছেন৷ তাঁদের ডিএনএ পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে৷ ইতিমধ্যেই তাঁদের টিআই প্যারেডও হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সকলকেই সনাক্ত করেছেন অভিযোগকারিণী৷ ফেরার দুই অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ৷