বেশিমাত্রায় ঘুমের ওষুধ দেওয়ার জন্যই মৃত্যু হয় পপ সম্রাট মাইকেল জ্যাকসনের. তদন্তে প্রমাণিত হয়েছে এর জন্য দোষী মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্‍সক কনরাড মারে.এ নিয়ে মামলার শুনানির শেষে এই রায় দিয়েছে আদালত. এর ফলে মারের চারবছরের কারাদণ্ড হতে পারে. এমনকী তাঁর লাইসেন্সও বাতিল হতে পারে. ২৯ নভেম্বর সাজা ঘোষণা হবে.