লিবিয়ার পর এবার ইয়েমেন৷ ফের মার্কিন দূতাবাসের উপর হামলা৷ আজ ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসে হামলা চালালো একদল বিক্ষোভকারী৷ জোর করে দূতাবাসের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা৷ তখনই পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বাধে৷ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ৷ হামলায় দূতাবাসের কোনও আধিকারিক আহত হননি বলেই জানা গিয়েছে৷