স্কুলের ইতিহাস-ঐতিহ্যকে বর্তমানের কাছে তুলে ধরার উদ্যোগ নিল কলকাতার অন্যতম প্রাচীন স্কুল লা মার্টিনিয়ার৷ সোমবার স্কুলে উদ্বোধন করা হল একটি সংগ্রহশালার৷

ব্রিটিশ মেজর জেনারেল ক্লর্ড মার্টিনের হাত ধরে স্কুলটির প্রতিষ্ঠা ১৮৩৬ সালে৷ সেই সময়ের বিভিন্ন পুরনো নথি সংগ্রহশালায় রাখা হয়েছে৷ লিয়েন্ডার পেজ, বিক্রম ঘোষের মতো বেশ কয়েকজন প্রাক্তনীর বিভিন্ন পুরস্কারও রাখা হয়েছে সংগ্রহশালায়৷ এছাড়া এদিন লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলে দুটি নতুন ভবনেরও উদ্বোধন হয়৷







