মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে মহাকরণে পৌঁছলেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন৷ সকাল ১১ টায় মহাকরণে পৌঁছন তিনি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে করমর্দন সেরে তিনি অ্যান্টি-চেম্বারে বৈঠকে বসেন৷ আজ মহাকরণে ২ টি বৈঠকে৷ প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করবেন তিনি৷ প্রায় ২০ মিনিট পর্যন্ত চলতে পারে বৈঠক৷ সেই বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বৈঠকে রাজ্যের অর্থমন্ত্রী, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত থাকবেন৷
&feature=youtu.be







