বিজেপির ডাকা ভারত বনধকে কার্যত সমর্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, গোটা দেশে বনধ সফল হয়েছে৷ যে ইস্যুতে বনধ ডাকা হয়েছে সেগুলিকে মানুষ সমর্থন করেছে৷ যদিও, এরইসঙ্গে তাঁর বক্তব্য, তৃণমূল নীতিগতভাবে বনধের বিরোধী৷ কারণ, সরকারে থেকে বনধ করা যায় না৷
বনধের ইস্যু সমর্থনযোগ্য: মমতা
Thursday, 20 September 2012 17:36







